হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার রাতে শহরের চৌধুরীবাজারে হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
পৌর জাতীয় পার্টির আহবায়ক তাজউদ্দিন আহমেদ বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো জালাল উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন যুগ্মআহবায়ক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জাতীয় পার্টি নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা সভাপতি কাজল আহমেদ, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, সেলিম আহমেদ, আব্দুল হান্নান, এম এ জলিল, দিলীপ বর্মণ, সোহেল আহমেদ রানা, অমৃকা চরণ দাশ, রইছ আলী, আলী, মুহিত মিয়া, নূরুল হক, সিরাজুল ইসলাম, শাহাব উদ্দিন খান, আব্দুল খালেক, নূর আলম, শামছুল আলম, আলাউদ্দিন, বাবুল দত্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য জালাল উদ্দিন খান বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির গঠনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ৯ বছর ক্ষমতায় থাকাকালীন যে উন্নয়ন করেছিলেন দেশবাসী তা স্মরণ করছে। তার শাসন আমলে মানুষ সুখে ও শান্তিতে ছিল। মানুষকে শান্তিতে রাখতে হলে আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে দলের নেতাকর্মীদেরকে জনবন্ধু জি এম কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে সুসংগঠিত করে তুলতে হবে।