হবিগঞ্জে পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হার্ট ফাউন্ডেশন উদ্বোধন

প্রকাশিত January 2, 2023
হবিগঞ্জে পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হার্ট ফাউন্ডেশন উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হার্ট ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে হবিগঞ্জ পিটিআই সড়কে পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা মো নূরুল হক ও হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা কামরুল হাসান তরফদার।
সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রটির মাধ্যমে হবিগঞ্জ পৌরবাসী উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।