মাধবপুরে শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ

প্রকাশিত January 1, 2023
মাধবপুরে শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ হাসান রাসেল এমপি শনিবার দুপুরে স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এছাড়াও অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুকোমল রায় ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু।
জাতীয় ক্রীড়া সংস্থার অর্থায়নে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।