হবিগঞ্জে প্রথম বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত January 1, 2023
হবিগঞ্জে প্রথম বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশে প্রথম কলেজ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবাহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ দল ১-০ গোলে আলেয়া জাহির কলেজকে পরাজিত করে।
টুর্নামেন্টে জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে।