নবীগঞ্জে ৩ শতাধিক মানুষকে হাকিম ফাউন্ডেশন ইউএসএর শাল প্রদান

প্রকাশিত January 1, 2023
নবীগঞ্জে ৩ শতাধিক মানুষকে হাকিম ফাউন্ডেশন ইউএসএর শাল প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি : হাকিম ফাউন্ডেশন ইউএসএর উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে ৩ শতাধিক দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শাল বিতরণ করা হয়েছে।
একই সময়ে প্রশিক্ষণ গ্রহণকারী মহিলাদের মাঝে সেলাই মেশিনও বিতরণ করা হয়।
শনিবার দুপুরে এই শাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে হাকিম ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান সুমি হাকিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এ টি এম সালাম, সাবেক কাউন্সিলর খালেদ আহমেদ রেজভী, হাকিম ফাউন্ডেশনের পরিচালক জমসেদ আলী, শেলী হাকিম, মাহবুবুর রহমান তরফদার, সদস্য রুপুল আমিন, সাংবাদিক মোজাহিদ আলম, ইউপি সদস্য মিজানুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বি নুনু মিয়া, ইছাক মিয়া, আব্দুল হক, আব্দুল কুদ্দুছ, জাকির হোসেন, নজরুল ইসলাম, মাজু মিয়া, দয়াল মিয়া, খলিল মিয়া ও আব্দুল কাইয়ূম চৌধুরী।
বক্তারা বলেন, হাকিম ফাউন্ডেশন ইউএসএর প্রতিষ্ঠাতা রোকন হাকিম যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা ও বন্যার সময় খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিশুদ্ধ পানির জন্য দরিদ্রদের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছেন।
তারা বলেন, রোকন হাকিমের মানবিক কাজগুলো এলাকার মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।
বক্তারা রোকন হাকিম ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও তার মরহুম পিতার বেহেশত কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শেখ নাসিম উদ্দিন।