শাল্লায় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত January 1, 2023
শাল্লায় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাল্লা প্রতিনিধি : শাল্লায় দৈনিক সুনামকণ্ঠের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে’ এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন হয়।
মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ রামানন্দ দাশের সভাপতিত্বে ও দৈনিক সুনামকণ্ঠের উপজেলা প্রতিনিধি উপানন্দ দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক অমরচাঁদ দাশ, কৃষ্ণপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক কানাইলাল সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার প্রেমবাসী দাশ, বীর মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন ও উপজেলার সাবেক স্বাস্থ্য পরিদর্শক জ্যোতিষ তালুকদার বাদল প্রমুখ।
বক্তারা বলেন দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করতে হবে। দেশ যাতে কোনো জঙ্গিগোষ্ঠীর হাতে নেতৃত্বে না যায় সেদিকে সাংবাদিকদেরও দৃষ্টি রাখা দরকার। জাতির প্রত্যাশা সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করবেন।
পরে বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।