সিলেটের ফেঞ্চুগঞ্জের বাউল কালা মিয়ার ‘অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম’ গানটি বাউল বিরীহ কালার মিয়ার বইয়ে প্রকাশের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।
সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাউল উদাসী মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল পথিক রাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুর রউফ, জেলা সহসভাপতি বাউল বাবুল সরকার, লুৎফুর রহমান, দিলাল সরকার, সহসাধারণ সম্পাদক শাহ ছিদ্দিকুর রহমান, পথিক রাজু, জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক বাউল কানাই লাল সরকার, সাংগঠনিক সম্পাদক কাসেম সরকার, সহসাংগঠনিক সম্পাদক বাউল দারা খান, রিপন মিয়া, প্রবাসী নূরুল, মনির সরকার, কাসেম সরকার, আনোয়ারা বেগম, সেজু সরকার, তানিয়া সরকার, সুলতান আজাদ, স্বপ্না বেগম, মসুদ মিয়া, রিপন ঠাকুর, গৌর দাস, ফকির আমির আলী, আরব আলী, জালাল উদ্দিন, উসমান খান, রিমন সরকার, লকুজ মিয়া, রুকন মিয়া, এমজাদুল ইসলাম, শামীম আহমদ, শামীম আহমদ, ফিরোজ মিয়া, কাদির মিয়া প্রমুখ।
বক্তারা বাউল বিরীহ কালা মিয়ার বইয়ে নিজের দাবি করে গানটি প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাউল বিরীহ কালা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি