সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার রাতে মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘির পাড় এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন।
জামায়াতে ইসলামীর ১১ নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজ আব্দুল হালিমের সভাপতিত্বে ও অন্যতম নেতা মাহমুদ আলমের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহানগর নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতয়ালি পশ্চিম থানা আমীর মু আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মো রফিকুল ইসলাম ও মো মোয়াজ্জেম হোসেন।
একইদিন বিকেলে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড নূরুল ইসলাম বাবুল। দলের শাহপরান থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলীয় নেতা আব্দুল্লাহ সাদিক, সেলিম উদ্দিন, উত্তর পীরেরচক মসজিদের সহকারী মোতাওয়াল্লি নাজির আলী, নোমান আহমদ, বদরুল ইসলাম ও আবুল কাশেম। সংবাদ বিজ্ঞপ্তি