বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সহীহ ঈমান ও আমলই আখেরাতে সফলতা সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানিয়ে দিয়েছেন, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী। সূরা হাশরের ২০ নম্বর আয়াতে কারীমায় আল্লাহতায়ালা বলেছেন, জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয়। জান্নাতবাসীরাই সফলকাম।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা হেরার আলো ইসলামী যুব সংঘ আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ছাতারকোনা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মিরাজুল ইসলাম ও শিক্ষাবিদ এ কে হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফাসসিরে কুরআর মাওলানা ইমরুল হাসান জাফরী, মাওলানা আবু তায়্যিব ও হাফিজ ফাইজ উদ্দিন।
উপস্থিত ছিলেন সমাজসেবক অ্যাডভোকেট আবুল বাশার, ছাদিকুর রহমান ছাদেক, মাহমুদুল হাসান শাহীন, আব্দুর রহমান, শাহ আলম ও মেহেদি হাসান তুহিন।
ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ। সংবাদ বিজ্ঞপ্তি