সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন উদ্বোধন করা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক বন্যা সরকার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মো জহিরুল হক।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।
সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় হাওর ভাতা চালু করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।