তরুণ শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম চতুর্থবার সিলেট বিভাগের মধ্যে (২০২১-২০২২) সেরা করদাতা হয়েছেন।
এর আগে তিনি দুইবার দেশসেরা ও তিনবার সিলেট বিভাগসেরা করদাতার সম্মান লাভ করেছিলেন।
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর বিমানবন্দর সড়কে গ্রান্ড সিলেট হোটেলে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় পর্যায়ের এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হবে।
সিলেট মহানগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার স্থায়ী বাসিন্দা ও লালদিঘিরপাড় এলাকারা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লি আবু বকর মার্চেন্ট ও জাহানারা বকরের একমাত্র ছেলে এ কে এম আতাউল করিম দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ বি এম ওয়াটার গ্রুপের কর্ণধার।
একইসঙ্গে তিনি পরিবেশ প্রকৌশল ব্যবসা, রেইনহারভেস্ট প্রজেক্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কন্টেইনার হেন্ডেলিং ব্যবসা পরিচালিত করছেন।
এছাড়া এ বি এম ওয়াটার কোম্পানির মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন, পায়রা গভীর সমুদ্রবন্দর, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরশরাই ও চট্টগ্রাম নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাঁটিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে।
তার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট এবং বাংলাদেশের সবগুলো চিনিকলে বর্জ্য অপসারণ প্লান্টও স্থাপন করা হয়েছে।