মহানগরীর পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত December 26, 2022
মহানগরীর পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সন্ত্রাস ও মাদক নির্মূল এবং দেশ ও জাতির কল্যাণে পায়রা সমাজকল্যাণ সংঘের শিক্ষা ও মানবসেবামূলক সকল কার্যক্রম প্রশংসনীয়। সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সুন্দর সমাজ বিনির্মাণে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে কাজ করতে হবে।
রবিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগা মহল্লায় মুহিবুর রহমান একাডেমি মাঠে পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুর রহমান দুদুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মো ইয়াহইয়া। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মো এলাইছ মিয়া মতিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মো আমজাদ হোসাইন, উপদেষ্টা সাদিক মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, সহসভাপতি অ্যাডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূ‌র ও মুফতি আব্দুল খাবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ নিয়াজ মো আজিজুল করিম।
স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক এ এস জায়গীরদার বাবলা। আরও বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী, রিপন আহমদ, দরগাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী ও সাবেক সভাপতি শামসুজ্জামান।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি