সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত December 26, 2022
সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া, হাওলাদারপাড়া ও জালালিয়া আবাসিক এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন, অন্যতম নেতা মুফতি আলী হায়দার। আরও উপস্থিত ছিলেন জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীব, দলীয় নেতা ফয়জুল হক, আব্দুল মাজিদ, আনহার আহমদ, জুবেল মিয়া ও শাকিল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি