বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে পুলিশের গুলিতে নিহত পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সকল হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আঁধার যত গভীর হয় ভোর হয় তত নিকটবর্তী। যতই জুলুম-নির্যাতন আসুকনা কেন চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, এ কে এম তারেক কালাম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাসেম, মাহবুব আলম, আজিজুর রহমান আজিজ, জসীম উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন, আনোয়ার হোসেন মানিক, আখতার হোসেন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, রফিকুল ইসলাম শাহপরাণ, জালাল খান, শাকিল মুর্শেদ, আজিজুল হোসেন আজিজ, লোকমান আহমদ, আফছর খান, আকবর আলী, বাদশা আহমদ, কবির আহমদ, শাহীন আলম জয়, আকতার মিয়া, কয়েস আহমদ, শেখ আজিজ সুজা, দেলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বি আহসান, সোহেল ইবনে রাজা, নজরুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি