সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে বলেছেন, এই জগতে কাউকে শুদ্ধ ভালবাসা দিতে পারলে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। সিলেট বিবেক এই ভালবাসার উপর ভিত্তি করে এগিয়ে চলেছে। সমাজের নিম্ন আয়ভুক্ত সুবিধাবঞ্চিত, হত-দরিদ্র মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছে। সমাজসেবায় নিবেদিত প্রাণ এই সংগঠনটি আর্থ-সামাজিক অবস্থান দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রবিবার বিকেলে সিলেট মহানগরীর দাড়িয়াপাড়ায় একটি পার্টি সেন্টারে সিলেট বিবেক পরিবারের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে এবং প্রদীপ কুমার দে, সুস্মিতা চৌধুরী শাওন ও শ্বাশ্বতী ঘোষ সোমার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা মৃগেন কুমার দাস চৌধুরী, ডা বীরেন্দ্র চন্দ্র দেব ও সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়। স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব। আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, ডা দেবরাজ চৌধুরী, অসিত কুমার সূত্রধর প্রমুখ। অনুভুতি ব্যক্ত করেন ব্লু-বার্ড হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত হিমাদ্রী দাস। এছাড়া আমেরিকা প্রবাসী সংগীত শিল্পী দুলাল ভৌমিক সংগীত পরিবেশন করেন। সংবাদ বিজ্ঞপ্তি