গোয়াইনঘাটে ৮৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত December 24, 2022
গোয়াইনঘাটে ৮৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিলেটের গোয়াইনঘাট উপজেলা এলাকা থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ সদর ক্যাম্প সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার রাতে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত মো জামাল উদ্দিন উপজেলার পূর্ব আলীরগাঁও এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে এবং একজন মাদক ব্যবসায়ী বলে র‌্যাব ৯ জানিয়েছে।
র‌্যাব-৯ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসার সঙ্গে মো জামাল উদ্দিনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।