দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠান

প্রকাশিত December 24, 2022
দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠান

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক সিভিল সার্জন ডা সৈয়দ মোনাওয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, পৌর কলেজের অধ্যক্ষ, দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন রায় ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো আসাদ উল্লাহ সরকার। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের ভালবাসা দৈনিক ইত্তেফাককে দীর্ঘ পথচলায় প্রেরণা যুগিয়েছে।
পরে কেক কাটা হয়।