শাল্লায় পূজা উদযাপন পরিষদ সম্মেলন || সভাপতি তরুণ সম্পাদক জয়ন্ত

প্রকাশিত December 23, 2022
শাল্লায় পূজা উদযাপন পরিষদ সম্মেলন || সভাপতি তরুণ সম্পাদক জয়ন্ত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচিত অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মহিতোষ দাশ, সহসভাপতি রঞ্জন কুমার বৈষ্ণব ও সুব্রত কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক তাপস রঞ্জন দাশ ও মহিলা বিষয়ক সম্পাদক চম্পা তালুকদার।
এর আগে সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এব! জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। উদ্বোধন করেন গিরিধর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার দাশ।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে ছিল আলোচনা সভা। অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও শিক্ষক সুব্রত কুমার দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি কলি তালুকদার আরতি, যুগ্মসম্পাদক চন্দন দাশ, চঞ্চল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক রাধাকান্ত সূত্রধর, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিধান চন্দ্র দাশ, মহিলা বিষয়ক সম্পাদক রূপালী সোম পম্পা, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, শিক্ষক অনাদি তালুকদার, সদর ইউপির সদস্য সচিব সন্দীপন তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন। এছাড়া শিশু শিল্পীরা দেশাত্মবোধক ও ভজন সঙ্গীত পরিবেশ করে।