সুনন্দা কাঁকন পরিচালিত সিনেমা `পাথর’ : ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত

প্রকাশিত December 23, 2022
সুনন্দা কাঁকন পরিচালিত সিনেমা `পাথর’ : ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত

বড়ুয়া মনোজিত ধীমনের গল্প অবলম্বনে সিনেমা ‘পাথর’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হলো। এতে দেখা যাচ্ছে, ইট পাথরের শহরে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে দাঁড়ানো ধীমন। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে আবির্ভূত হচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সুনন্দা কাঁকন।
পরিচালক জানিয়েছেন, ‘সিনেমার সম্পাদনার কাজ শেষ হয়েছে। এখন চলছে ডাবিং। জানুয়ারির প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় শুক্রবার সিনেমা হলে সবাই দেখতে পারেন।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তিনি একাধিক লুক ও শারীরিক কিছু পরিবর্তন নিয়ে হাজির হবেন। তার বিপরীতে নবাগতা ঐশী রহমান।
সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বড়ুয়া মনোজিত ধীমন। প্রযোজনা করেছেন আলিমুল্লাহ্ খোকন। সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী। চিত্রগ্রহণ ও সম্পাদনায় রয়েছেন শিমন বড়ুয়া।
সিনেমার কাহিনী শহরে বেড়ে ওঠা অচেনা এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে। সংবাদ বিজ্ঞপ্তি