সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষার ক্ষেত্রটি সবসময়েই প্রসারণশীল। যুগে যুগে শিক্ষার ক্ষেত্র কখনই নির্দিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ থাকেনি বরং দেশ, কাল, জাতি ও সংস্কৃতি প্রভৃতির মাঝে বিস্তৃতিই শিক্ষার মৌলিক ক্ষেত্র ও সীমানা হিসাবে বিবেচিত হয়।
বৃহস্পতিবার পূর্ব জিন্দাবাজারে আরবি কমপ্লেক্সে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ইয়েস একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়েস একাডেমির সিইও মো নুরুজ্জামান মনির সভাপতিত্বে ও পরিচালক সজিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্যাড ক্যাব সিলেট জোনের সভাপতি ফেরদৌস আলম, ফেকাস প্রেসিডেন্ট এ মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, জেসিবিএইচএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো রাব্বি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র নাথ, হেক্সাস জিন্দাবাজারের সিইও সুলতান আহমেদ, লতিফ ট্রাভেলসের নির্বাহী পরিচালক আজহারুল কবির চৌধুরী (সাজু), ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ বাংলাদেশের সিনিয়র রিজিওনাল অফিসার মো নুরুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নজরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস পারসুইট অফিসার মেজবাহ উদ্দিন ও এডুভিশন একাডেমির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি