সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল নাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা রেদওয়ান উদ্দিন। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা ফজলুর রহিম কায়সার। পিডিয়াট্রিক্স বিভাগের সহকারী অধ্যপক ডা অচিরা ভট্টাচার্য্যেে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা ওয়েস আহমেদ চৌধুরী, হাসাপাতালের পরিচালক ডা ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) জি এম মনিরুল ইসলাম, ভাইস পিন্সিপাল প্রফেসর ডা শাহানা ফেরদৌস চৌধুরী ও সিলেট উইমেন্স নারসিং কলেজের প্রিন্সিপাল ডা নীলিমা মজিদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা নজরুল ইসলাম ভূইঁয়া।
অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজের বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে পঞ্চম ডা জমসেদ বক্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড, দ্বিতীয় আল নাফি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ও প্রথম হলি সিলেট হোল্ডিং লিমিটেড অ্যাওয়ার্ডের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি