বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, পোয়েটস ক্লাব কবিদের মৌলিক অধিকার নিয়ে দীর্ঘ পঁচিশ বছর দেশের সুবিধাবঞ্চিত কবি-লেখকদের নিয়ে কথা বলে যাচ্ছে।
গত ১৯ ডিসেম্বর বিকেলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি সনেট কবি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি রেজাউদ্দিন ষ্টালিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা। ঢাকা জেলা সম্পাদক কবি সুবর্ণা অধিকারীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি আসাদ কাজল, কবি মির্জা আশরাফুল ইসলাম, জাকির হোসেন আখের, গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার ও মো দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কবি আবদুল গনী ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক কবি মুজিবুর রহমান বকুল ও কবি মিয়া আসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক কবি অমিতাভ চক্রবর্তী, সহসাংগঠনিক সম্পাদক কবি মাহতাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক কবি হাসিনা সুলতানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক কবি মিজানুর রহমান এবং কিশোরগঞ্জ জেলা সভাপতি কবি শাবেকুন্নাহার কমল, গোপালগঞ্জ জেলা সভাপতি কবি দীন ইসলাম, যশোর জেলা সভাপতি কবি নাহিন ফেরদৌস, গাইবান্ধা জেলা সমন্বয়ক কবি সালমা লাবনী, ময়মনসিংহ জেলা সম্পাদক কবি রুহুল আমিন বাদল, ডা নির্ঝর চৌধুরী, মো আশরাফুল আলম আকাশ, শাহিদা সুলতানা, নাহিদ সুলতানা নিপা, মামুনুর রশীদ, ফখরুল ইসলাম নিলয়, আবদুর রহমান, শাহানা হোসেন রাণী প্রমুখ।
অনুষ্ঠানে কেকও কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি