সিলেট মহানগরীর হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২৩-২৫ মেয়াদের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটি গঠন পরিচালনা কমিটির আহবায়ক প্রবীণ ব্যবসায়ী মো রফিকুল হকের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী আকিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, আব্দুল খালিক, শাহ আলম, লোকমান হোসেন কিমরান, গোলাম কিবরিয়া খান, জুবায়ের আহমদ, আজমল হোসেন চৌধুরী, শাহাব উদ্দিন ও নজরুল ইসলাম।
পরে আলাপ-আলোচনা মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন আহবায়ক মো রফিকুল হক।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হাজী মো রইছ আলী, সহসভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মো আজিজুল করিম, সহসাধারণ সম্পাদক মো সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব এবং সদস্য শরীফ হোসেন, নূরুল ইসলাম, দুলাল মৃধা, রিন্টু চক্রবর্ত্তী, বরকত মিয়া ও মাহবুব আলম। সংবাদ বিজ্ঞপ্তি