সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বালাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হেলাল নির্ঝরকে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবেনা।
তারা অবিলম্বে বিএনপি নেতা হেলাল নির্ঝরের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি