হবিগঞ্জ প্রতিনিধি : প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বলেছেন, দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি পেতে হলে কাউকে অত্যাচার করো না। একে অপরের প্রতি ইনসাফ প্রদর্শন করো। পাওনা থাকলে সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় দুনিয়ায় যেমনিভাবে অশান্তি পাবে তেমনি আখিরাতেও জাহান্নামের কঠিন আজাব ভোগ করতে হবে।
বুধবার বিকেলে সাগরদিঘির পশ্চিম পাড়ে ঈদগা মাঠে বানিয়াচংয়ের সর্বস্তরের আলেমদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান ও মাওলানা আব্দুল জলিল ইউসুফীর যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শায়েখ মাওলানা মুশতাকুন্নবী কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল হক আমিনী ও মাওলানা তাফহীমুল হক।
সকাল ১০টা থেকে সীরাত মাহফিল শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত বয়ান চলে।