সুনামগঞ্জ প্রতিনিধি : ইয়ূথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে সুনামগঞ্জে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিভ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও মো মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর রজত কান্তি সোম মানস, দি হাঙ্গার প্রজেক্ট কর্মসূচির সমন্বয়কারী আবুবকর সিদ্দিক রুবেল, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো মহরম আলী, জেলা বিএনপির উপদেষ্টা মো আবদুছ ছাত্তার, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির উদ্দিন, সুজনের জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সুজনের যুগ্মসাধারণ সম্পাদক মো ওবায়দুল হক মিলন।
সংলাপ অনুষ্ঠানের আগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন প্রভাষক সাহিনা চৌধুরী রুবি। পরে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়।