বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা শাখার সম্পাদক, সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা কমরেড ধীরেন সিংহ স্মরণে শোকসভা বুধবার, ২১ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।
এছাড়াও প্রয়াত কমরেড ধীরেন সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করবেন মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
শোকসভায় সংশ্লিষ্ট সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন কমরেড ধীরেন সিংহ শোকসভা কমিটি সিলেটের আহবায়ক ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী ও সদস্য সচিব কে এ কিবরিয়া চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি