বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর স্মৃতি রক্ষার্থে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামে প্রতিষ্ঠিত মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী গ্রন্থগার ও স্মৃতি জাদুঘরের সংস্কার, রক্ষণাবেক্ষণ ও পাঠাগার চালুর দাবিতে ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আনা মিয়া, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ ওসমানী স্মৃতি সংসদ নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষণিক বঙ্গবীর ওসমানী পাঠাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবীর এম এ জি ওসমানী পাঠাগার ও স্মৃতি জাদুঘর চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি