পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়ে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত December 20, 2022
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়ে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টির উদ্যোগে পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়ে সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টে একটি কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলা সদরে কর্মরত ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা আহমদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। প্রশিক্ষণ দেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ বিভাগের পরিচালক রেজাউল হক ও কর্মসূচি সমন্বয়ক মনোয়ার আহমদ।
কর্মশালায় বক্তারা জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর হারে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতিবছর এখানে প্রায় ১২ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়।