শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো আবুল কাসেম আজাদ আর নেই।
সোমবার রাত ৮টা ১০মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
সন্ধ্যা ৬ টায় তিনি অসুস্থ বোধ করলে আত্নীয়স্বজনেরা দ্রুত তাকে পার্শ্ববর্তী দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো আবুল কাসেম আজাদকে মৃত ঘোষণা করেন।
আবুল কাসেম আজাদের মৃত্যতে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আবুল কাসেম আজাদের জামাতা রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা আলমগীর সিরাজী জানান, মঙ্গলবার জানাজার নামাজ শেষে মাহমুদনগর গ্রামের পাঞ্জেগানা কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।