কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে রবিবার বিভিন্ন উপজেলায় ১২টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল ও মাদরাসার ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করতে ব্যতিক্রমধর্মী মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়।
বিদ্যলয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদের সভাপতিত্বে প্রোগ্রাম পরিচালনা করেন খ আ মহসিন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অব মিশিগানের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট এন্ড এনার্জির চিফ ইঞ্জিনিয়ার ও ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার শামীম আহমদ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দ রমিজ উদ্দিন ও বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্ঠপোষক ইসমাইল হোসেন, মনিরুজ্জামান পিয়াস, শামীম আহমদ, মেহেদী হাসান তুহিন, তৈয়বুর রহমান ও স্কুল বিভাগ পরিচালক ইলিয়াস আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের বিভিন্ন স্কুলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি