দোয়ারায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রকাশিত December 19, 2022
দোয়ারায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে ‌‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন’ প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-আরডিএসএ সুনামগঞ্জের উদ্যোগে ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বোগলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বেকার নারী ও পুরুষদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, আরডিএসএর নির্বাহী পরিচালক, চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো মিজানুল হক সরকার, উপজেলা সমন্বয়কারী (দোয়ারাবাজার) মো ফরাজ উদ্দিন, ইউনিয়ন সমন্বয়কারী (লক্ষীপুর) মো সফিক মিয়া ও মো ইউনিয়ন সমন্বয়কারী (বোগলাবাজার) মাহাবুল ইসলাম জুয়েল।
প্রশিক্ষণে আরডিএসএ ও চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সুনামগঞ্জ সদর প্রশিক্ষক সানজিদা সরকারের ব্যবস্থাপনায় ৪৫ জন বেকার নারী ও পুরুষ দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণের কার্যক্রমের আওতায় বোগলাবাজার ইউনিয়নে ‘সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পের সকল প্রশিক্ষণার্থীকে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে।