সুনামগঞ্জের ছাতক উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে আনন্দ আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফুজায়েল হোসেনের পরিচালনায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পারভেজ মিয়া, পরিচালনা কমিটির সদস্য কবির উদ্দিন, মাসুক মিয়া মেম্বার, সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম খান, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আব্দুল মুকিত, কাজী শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাঞ্চা রানী সাহা, অঞ্জন কুমার দাস, সহকারী শিক্ষক শাহীন আলম, তাহমিনা আক্তার, আবেদ আলী, ফখর উদ্দিন, সুয়াইবুল ইসলাম মাছুম, গৌর চন্দ ও অনুপম বৈদ্য।
এর আগে সকালে শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি