বিজয় দিবস উপলক্ষে মাধবপুরে দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত December 18, 2022
বিজয় দিবস উপলক্ষে মাধবপুরে দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি হবিগঞ্জের মাধবপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার বিকেলে ধর্মঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরমান আরিফ ২ শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজবির ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল আবেদিন, ইউপি সদস্য ইয়াজ উদ্দিন, লিজা সুলতানা ও সাবেক মেম্বার হীরা মিয়া।