হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন জেলা সভাপতি মরহুম অ্যাডভোকেট আবুল খায়েরের নামে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া থেকে কোণাগাঁও পর্যন্ত সড়কটির নামকরণ হয়েছে।
শুক্রবার সকালে ফিতা কেটে নামকরণ উদ্বোধন ও নতুন নামফলক উম্মোচন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম আহমেদ ও ইউপি সদস্য কবির মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট আবুল খায়ের ও তার পরিবার জারুলিয়া গ্রামে স্কুল, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠাসহ মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।