সিলেট মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।
এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি