সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা গ্রামে শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের ভূমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবি জানানো হয়েছে।
বুধবার সকালে মন্দির পরিচালনা কমিটি ও গ্রামবাসী আহুত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন শ্রী শ্রী গোপাল জিউ মন্দির পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক ভজন পাল। আরও বক্তব্য রাখেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার, নারায়ন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী ও জ্যোতির্ময় রায় মণি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্দিরের ১৪ শতক জায়গা শ্রী শ্রী সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের একটি অংশ দখলের পায়তারা করছে।