ছাত্র মজলিস কোতয়ালি পূর্ব শাখার বিজয় দিবসের আলোচনা সভা

প্রকাশিত December 14, 2022
ছাত্র মজলিস কোতয়ালি পূর্ব শাখার বিজয় দিবসের আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন কোতয়ালি পূর্ব শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান। শাখা সভাপতি খুবাইব আহমদ শাকির সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়াউর রহমান আল-মুমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্কুল কার্যক্রম ও প্রকাশনা সম্পাদক ফেদাউর রহমান আল-আমিন এবং প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সাজিদুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালি পূর্ব থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাকসুদুল আলম মাছুম, ১৮ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি মিজান আহমদ, জামিল আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি