শাল্লায় নানা কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

প্রকাশিত December 12, 2022
শাল্লায় নানা কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

শাল্লা প্রতিনিধি : ‘প্রগতিশীল প্রযুক্তি- অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে গণমিলনায়তনের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন)
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম ও বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দাস।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।