সিলেট রেঞ্জ বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু || অংশ নিচ্ছে ১২টি দল

প্রকাশিত December 11, 2022
সিলেট রেঞ্জ বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু || অংশ নিচ্ছে ১২টি দল

সিলেট জেলা পুলিশ লাইন্সে আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরআরএফ কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো হুমায়ুন কবীর। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, পুলিশ দায়িত্ব পালনের পাশাপাশি সকল ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করবেন। এতে শারীরিক ও মানসিকভাবে পুলিশ সদস্যরা উৎফুল্ল থাকতে পারবেন। এছাড়া খেলাধুলা দায়িত্ব পালনে নিজেদের পেশাদারিত্ব প্রদর্শনে সহায়ক ভূমিকা পালন করবে।
পুলিশ ক্লাবের সদ্য নির্মিত ভেন্যুতে সিলেট রেঞ্জের ৬টি দ্বৈত ও ৬টি একক দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সংবাদ বিজ্ঞপ্তি