জামালগঞ্জে সুজনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত December 11, 2022
জামালগঞ্জে সুজনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে সুশাসনের জন্য নাগরিক-সুজনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জামালগঞ্জ ই-কমার্স ডিজিটাল কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সাবেক সভাপতি মো শাহীন আলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম বশির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য দ্বীপক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, শ্রমিক লীগ নেতা মোস্তাক আহমেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউসি সাইফ উল্লাহ ও সুজনের সাবেক সহসভাপতি মো আলী হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম, সদস্য বহ্নি ও লুবাবা।
সভায় সভাপতি পদে মো শাহীন আলম, জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো আলী হোসেন, সহসভাপতি পদে শাহীনা আক্তার, সাধারণ সম্পাদক পদে এস এম বশির আহমেদ, সহসাধারণ সম্পাদক পদে তাহমিনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক পদে মাসুম নির্বাচিত হন। সবমিলিয়ে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।