নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১২ ডিসেম্বর সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রতিবছরের মতো এবারও দিনটি দেশব্যাপী নানা কর্মসূচিতে উদযাপিত হবে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা ৫ মিনিটে শোভাযাত্রা ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ।
সকল কর্মসূচিতে সাংবাদিকদেরকে উপস্থিত থাকার ও সহযোগিতা করার জন্যে জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।