সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।–সংবাদ বিজ্ঞপ্তি