সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জ্ঞান-বিজ্ঞানের সূচনা যাদের হাতে হয়েছে, সেই সব মুসলিম বিজ্ঞানীদের মতো দারুল আজহারের সন্তানরাও একদিন জাতির সম্পদ হয়ে গড়ে উঠবে।
বুধবার দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে মহানগরীর শাহজালাল উপশহর মাঠে আয়োজিত বার্ষিক বিজ্ঞান মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন।
দারুল আজহার সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলার সভাপতিত্বে এবং আইসিটি প্রভাষক ইহসানুল হক হৃদয় ও মাওলানা আলী হুসাইন খান ইমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল আজহার ফাউন্ডেশন বাংলাদেশের ম্যানেজিং ট্রাস্টি ও উত্তরা প্রধান ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সুলাইমান আহমদ হুজাইফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মুহাম্মদ শাহ আলম।
বিজ্ঞান মেলার স্টলে দারুল আজহার মডেল মাদরাসার শিক্ষার্থীরা ২৮টি প্রযুক্তি প্রদর্শন করে।
এছাড়া স্টেজ পারফরম্যান্সে ছিল ছাত্রদের ইংলিশ ও এরাবিক বক্তৃতা, ডায়লগ, ক্নিরাত, কোরাস সংগীত, নাটিকা, অভিনয়, নূরানী প্রদর্শনী, আবৃত্তি ইত্যাদি দক্ষতা প্রদর্শন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ওসমানী মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডা তোফায়েল আহমেদ, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের গভর্নিং বডির পরিচালক এ এস এম জি কিবরিয়া, গভর্নিং বডির পরিচালক মুহাম্মদ জসীম উদ্দীন, জেনারেল কাউন্সিল সদস্য জাহাঙ্গীর হোসেন সুমন ও মাওলানা আব্দুল কাদির।-সংবাদ বিজ্ঞপ্তি