সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলে বরায়া উত্তরভাগ হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণ বিষয়ে এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে সিরাজ উদ্দিন আহমদ একাডেমিতে অনুষ্ঠিত হয়।
সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক বেলাল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শাহ আহমেদুর রব ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের।
স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যোক্তা আশফাক উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক শফির আহমদ কামাল, আমিনা বেগম, ময়নুল ইসলাম, শামিম আহমদ, কার্যকরী সদস্য ফখরুল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস সহকারী ডলি বেগম, সামাদ আহমদ ও রুহেনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামীম আহমদ বলেন, বেকারত্ব দূর করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।-সংবাদ বিজ্ঞপ্তি