সিলেটে হযরত খাজা ছমির চিশতীর ৩১তম বার্ষিক ওরস সম্পন্ন

প্রকাশিত November 24, 2022
সিলেটে হযরত খাজা ছমির চিশতীর ৩১তম বার্ষিক ওরস সম্পন্ন

সিলেট সদর উপজেলার আখালিয়ার মাহমুদাবাদ দরবার শরীফের মরহুম সাহেবজাদা হযরত খাজা ছমির চিশতীর (র) ৩১তম বার্ষিক ওরস সোমবার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাদ ফজর পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র মাজার শরীফে চাদর প্রদান এবং বাদ যোহর ও বাদ এশা লঙ্গরখানায় তাবারুক বিতরণ করা হয়।
বাদ এশা আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ওরস সমাপ্ত হয়।
খাজা শাহ মো শিবলী চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হযরত শাহজালাল (র) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো মকন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রশিদিয়া আলীম মাদরাসা তেমুখীর প্রিন্সিপাল মাওলানা ময়নুল ইসলাম। বিশিষ্ট বক্তা ছিলেন এম এ জালালাবাদী, মাওলানা আব্দুল আজিজ, গাউছিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন, ইয়ামনি পরিষদের সভাপতি মাওলানা এম এ হোসাইন, বিশিষ্ট মাওলানা গুফরান আহমদ, সাংস্কৃতিক ফোরাম আলীনগরের মাওলানা এম শামীম আহমদ জালালাবাদী ও বিশিষ্ট শ্রমিকনেতা মো জাকারিয়া আহমদ। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
মিলাদ মাহফিল শেষে ভক্তবৃন্দ ও আশেকানগণ হযরত খাজা ছমির চিশতীর (র) রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।–সংবাদ বিজ্ঞপ্তি।