সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষিমেলা ২০২২ শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদরে শহিদমিনার চত্বরে দুদিনব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়।
সবুজ জীবিকায়ন প্রকল্প, কারিতাস সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাস জামালগঞ্জ উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ডেন্সিল পডুয়েং, বিনা রানী তালুকদার ও কৃষি কর্মকর্তা মো আলাউদ্দিন।
বিভিন্ন ধরনের ১৪টি স্টল মেলায় স্থান পেয়েছে।