মাধবপুরে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত || ধানের বীজ বিতরণ

প্রকাশিত November 23, 2022
মাধবপুরে ফসল কর্তন  ও মাঠ দিবস অনুষ্ঠিত || ধানের বীজ বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ধান গাছের বৃদ্ধিবর্ধন ও পাতা ঝলসানো রোগ দমনে ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় জৈব বালাইনাশকের উপযোগিতা যাচাই কার্যক্রমের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চৌমোহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মাঠ দিবস উপলক্ষে কৃষক বদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উর্ধ্বতন কর্মকর্তা ড রেজুয়ান ভূঁইয়া, বিভাগীয় প্রধান ড ইব্রাহিম, হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের সিএসও ড পার্থ সারথি বিশ্বাস ও এসএসও ড আবু সাঈদ।
এ সময় ১৫০ জন কৃষকের মাঝে উন্নতমানের ধানের বীজ বিতরণ করা হয়।