জাতীয় মাসিক পত্রিকা ধানসিঁড়ির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মদিন উপলক্ষে শনিবার বিকালে ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধানসিঁড়ির সম্পাদক ও প্রকাশক কবি শেখ আব্দুল হক চাষীর সভাপতিত্বে ও ধানসিঁড়ির ব্যবস্থাপনা সম্পাদক লায়ন অ্যাডভোকেট মো রবিউল হোসেন রবির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন কোলকাতার জলঙ্গী পত্রিকার সম্পাদক কবি চিন্ময়ী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, কবি মমতাজ জালাল, বাচিকশিল্পী কবি মেজর পলক রহমান ও বাচিকশিল্পী লিজি আহমেদ।
অনুষ্ঠানে নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ইফা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কে এম মিনহাজ উদ্দিনকে শ্রীমতি ইন্দিরা গান্ধী সম্মাননা-২০২২ দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি