সিলেট আইডিয়াল মাদরাসার হিফজুল কুরআন এ্যাওয়ার্ড প্রদান বুধবার

প্রকাশিত November 22, 2022
সিলেট আইডিয়াল মাদরাসার হিফজুল কুরআন এ্যাওয়ার্ড প্রদান বুধবার

সিলেট আইডিয়াল মাদরাসার উদ্যোগে ৬ষ্ঠ হিফজুল কুরআন এ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মাদরাসার হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ কামালুদ্দীন জাফরী। বিশেষ অতিথি থাকবেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার শায়খুল হাদিস শায়খ ইসহাক আল মাদানী। সভাপতিত্ব করবেন সিলেট আইডিয়াল মাদরাসার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফলের আহবান জানিয়েছেন সিলেট আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড এ এইচ এম সোলায়মান।-সংবাদ বিজ্ঞপ্তি